সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মান্দার ঘুলহাড়িয়া খেয়াঘাটে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মান্দার ঘুলহাড়িয়া খেয়াঘাটে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

নওগাঁর মান্দা উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট-সংলগ্ন নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতিকুর রহমান উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের বাসিন্দা এবং ময়েজউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন পথচারী নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, সোমবার সন্ধ্যার পর থেকে আতিকুর রহমান নিখোঁজ ছিলেন। প্রথমদিকে মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ, যুবক গ্রেপ্তার

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ, যুবক গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ পরিবারের, গ্রেফতার দাবি

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ পরিবারের, গ্রেফতার দাবি

নীলফামারী প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।