রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হক। মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী।

এ ছাড়া বক্তব্য দেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহসভাপতি অধ্যাপক আব্দুস সালাম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক।

সভায় প্রধান অতিথি মো. এনামুল হক বলেন, আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। তাই প্রত্যেকেরই মানুষের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে এবং তা সবসময় স্মরণ রাখা উচিত।

তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে জুলাই আন্দোলনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। ফলে সেই প্রত্যাশার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

সভায় মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মিরপুর প্রেসক্লাবকে বিভিন্ন বই উপহার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।