কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় জাল ও মাদক জব্দ
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় জাল ও মাদক জব্দ.
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেন।বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির একটি টহল দল দেশীয় নৌকা ও স্পিডবোটযোগে ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করে।পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাল পরিমাপ করা হলে ভারতীয় কারেন্ট জাল ৫ হাজার কেজি এবং চায়না জাল ৪ হাজার ৮৪৫ কেজি পাওয়া যায়। জব্দকৃত জালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। বিধি অনুযায়ী পরে ব্যাটালিয়ন সদরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।এদিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিহত করতে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির একটি টহল দল দেশীয় নৌকা ও স্পিডবোটযোগে ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করে।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাল পরিমাপ করা হলে ভারতীয় কারেন্ট জাল ৫ হাজার কেজি এবং চায়না জাল ৪ হাজার ৮৪৫ কেজি পাওয়া যায়। জব্দকৃত জালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। বিধি অনুযায়ী পরে ব্যাটালিয়ন সদরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিহত করতে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।