01
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তার একান্ত সচিব মেহেদী হাসান মুকুল বিষয়টি নিশ্চিত করেন।
মেহেদী হাসান মুকুল জানান, সংসদ সদস্য জ্বর ও পায়ের সমস্যায় ভুগছিলেন। পরে সোমবার সন্ধ্যায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
তিনি আরও জানান, সংসদ সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন।