কুমারখালীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কুমারখালীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা.
সময়মতো দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকটের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে বিসিআইসির এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার এলাকার মেসার্স লেক্সাস ইন্টারন্যাশনাল ডিলার পয়েন্টে অভিযান চালায় প্রশাসন। জরিমানা গুণা ডিলারের নাম খন্দকার মহব্বত হোসেন।কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর (ঠ) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা আখতার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ।এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, সময় মতো দোকান না খোলা এবং কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করা হয়েছে। তার ভাষ্য, সারের কোনো সংকট নেই। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সময়মতো দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকটের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে বিসিআইসির এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার এলাকার মেসার্স লেক্সাস ইন্টারন্যাশনাল ডিলার পয়েন্টে অভিযান চালায় প্রশাসন। জরিমানা গুণা ডিলারের নাম খন্দকার মহব্বত হোসেন।
কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর (ঠ) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা আখতার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, সময় মতো দোকান না খোলা এবং কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করা হয়েছে। তার ভাষ্য, সারের কোনো সংকট নেই। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।