কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে এমপি আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে এমপি আমির হামজা.
কলকাতার একটি হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।বুধবার (রাত) রাত ১১টার দিকে তিনি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।এ সময় সংসদ সদস্য আমির হামজা নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকের এই সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি দেবাশীষ দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবাশীষ দত্তের মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।শোকাহত পরিবারের সদস্যরা এ সময় দেবাশীষ দত্তের স্মৃতিচারণ করেন এবং তার আকস্মিক মৃত্যুতে সৃষ্ট শোক ও বেদনার কথা তুলে ধরেন।নিহত দেবাশীষ দত্ত দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ একজন সহকর্মীকে হারানোর পাশাপাশি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কলকাতার একটি হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।
বুধবার (রাত) রাত ১১টার দিকে তিনি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় সংসদ সদস্য আমির হামজা নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকের এই সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি দেবাশীষ দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবাশীষ দত্তের মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকাহত পরিবারের সদস্যরা এ সময় দেবাশীষ দত্তের স্মৃতিচারণ করেন এবং তার আকস্মিক মৃত্যুতে সৃষ্ট শোক ও বেদনার কথা তুলে ধরেন।
নিহত দেবাশীষ দত্ত দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ একজন সহকর্মীকে হারানোর পাশাপাশি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে।