গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত.
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার উপজেলার পান্ডুঘর হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়া ও পারুল বেগমের ছেলে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে কাজল মিয়া প্রবেশ করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে গরুচোর ঢোকার ঘোষণা দেওয়া হয়।এরপর আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়াকে গরুসহ আটক করেন। এ সময় কয়েকজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার উপজেলার পান্ডুঘর হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়া ও পারুল বেগমের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে কাজল মিয়া প্রবেশ করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে গরুচোর ঢোকার ঘোষণা দেওয়া হয়।
এরপর আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়াকে গরুসহ আটক করেন। এ সময় কয়েকজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।