ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার ৫০০ টাকা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ছবি ঢাকা প্রোব
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার ৫০০ টাকা.
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার অংশে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।সোমবার (১৭ আগস্ট) যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনগুলো থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে প্রায় ১০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত স্টিকার লাগানো হয়।অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার অংশে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনগুলো থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে প্রায় ১০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত স্টিকার লাগানো হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।