রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের প্রায় ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারের পাশে নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজুল হক ও ডায়লা বাড়ির আব্দুল আওয়ালের মধ্যে পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মামলা করেন আব্দুল আওয়ালের লোকজন।

শুক্রবার সকালে ফজুল হকের লোকজন দাবি করেন, পুকুরে তাদের জমি রয়েছে। এ কারণে দুপুরে নামাজ শেষে তারা পুকুরের পাড়ে যান। এ সময় আব্দুল আওয়ালের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় মাথায় টেটাবিদ্ধ হয়ে আব্দুল আওয়াল পক্ষের নাজিমুদ্দিন গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে নারী, শিশু ও পুরুষসহ প্রায় ৫৫ জন আহত হন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আব্দুল আওয়ালের পক্ষের আহতদের মধ্যে রহিছ মিয়া, তাউস মিয়া, কালন মিয়াসহ ২৮ জনের নাম জানা গেছে।

নাজিমুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অপর পক্ষের ফজুল হকের লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাদের নাম জানা সম্ভব হয়নি।

নাসিরনগর থানার এসআই জাহান বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না। একজন নিহত হওয়ায় পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। সংঘর্ষ থামাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। আজ সকালে সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নাজিমুদ্দিন নামে একজন নিহত হয়েছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।