ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র্যাবের অভিযান; ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র্যাবের অভিযান; ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩.
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার,( ১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র্যাব এ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।আটকরা হলেন— ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি এবং র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।এসময় ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র উপস্থাপন করার জন্য বলা হলে তারা সেটি করতে না পারায় জিরাগুলো জব্দ করে তাদেরকে আটক করা হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার,( ১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র্যাব এ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
আটকরা হলেন— ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি এবং র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।
এসময় ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র উপস্থাপন করার জন্য বলা হলে তারা সেটি করতে না পারায় জিরাগুলো জব্দ করে তাদেরকে আটক করা হয়।