রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজা, ১৩৫ বোতল বিদেশি মদ ও অটোরিকশা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজা, ১৩৫ বোতল বিদেশি মদ ও অটোরিকশা জব্দ
ছবি: প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা, ১৩৫ বোতল বিদেশি মদ এবং একটি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই রাত প্রায় ৮টার দিকে আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাওড়া এলাকার প্রধান সড়কে অভিযান চালায়। দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১৫/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে টহলদলটি ফাঁদ পাতে।

এ সময় চম্পকনগর থেকে সিংগারবিল বাজারগামী একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হলে একজন যাত্রী দৌড়ে পালিয়ে যান। পরে অটোরিকশা তল্লাশি করে এর আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কসটেপে মোড়ানো ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অটোরিকশাসহ মো. রাফি (১৯) নামে এক যুবককে আটক করা হয়।

আটক রাফির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কামালমোড়া গ্রামে। তার পিতার নাম শাহ আলম।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া অভিযুক্ত মো. সজল মিয়া। তার বিরুদ্ধেও বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক রাফিকে উদ্ধার করা গাঁজা ও অটোরিকশাসহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে একই দিনে ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া উপজেলার হীরাপুর এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০২২/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।