সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বস্তা ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বস্তা ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার, গ্রেপ্তার ১
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বস্তা ভারতীয় অবৈধ চোরাচালানি জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের লাকীবাজার এলাকার নিউ মার্কেটের পেছনের একটি গলিতে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নিয়ামত উল্লাহ (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) এলাকার বাসিন্দা এবং জজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে পৌর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লাকীবাজারের নিউ মার্কেটের পেছনে নিয়ামত উল্লাহর গুদামঘরের সামনে থেকে ১০ বস্তা ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে নিয়ামত উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার করা জিরা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।