সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
​ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে গতকাল রাতে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে সর্বাধিক গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন।

​দায়িত্বে অবহেলা ও গেট ডিউটিতে বিচ্যুতির অভিযোগে ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে সকল প্রকার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

​বুধবার (১৯ আগস্ট) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত  করে জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

​জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বিবৃতিতে আরও বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বদাই শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে, স্পর্শকাতর ও তদন্তাধীন এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও কোনো ধরনের অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।