ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল.
উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের অংশগ্রহণে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন এবং বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি বন্দিদের শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা ও সহনশীলতার শিক্ষা দেয়। কারাবিধি মেনে নিয়মিত শরীরচর্চা এবং কারামুক্তির পর অপরাধের পথ পরিহার করে সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে ফিরে আসাই হওয়া উচিত বন্দিদের মূল লক্ষ্য।অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান মজুমদার, জেলার হুমায়ুন কবির হাওলাদার, ডেপুটি জেলার জসিম উদ্দিনসহ কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়। বন্দিদের ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে কারা কর্তৃপক্ষের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের অংশগ্রহণে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন এবং বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি বন্দিদের শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা ও সহনশীলতার শিক্ষা দেয়। কারাবিধি মেনে নিয়মিত শরীরচর্চা এবং কারামুক্তির পর অপরাধের পথ পরিহার করে সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে ফিরে আসাই হওয়া উচিত বন্দিদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান মজুমদার, জেলার হুমায়ুন কবির হাওলাদার, ডেপুটি জেলার জসিম উদ্দিনসহ কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়। বন্দিদের ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে কারা কর্তৃপক্ষের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।