রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিফ কাবাব খেয়ে পেটব্যথা, প্রতিবাদ করায় ক্রেতাকে লাঞ্ছিতের অভিযোগ

বিফ কাবাব খেয়ে পেটব্যথা, প্রতিবাদ করায় ক্রেতাকে লাঞ্ছিতের অভিযোগ
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের ‘আল হেলাল (ক্বারী) হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে মানহীন ও বাসি খাবার বিক্রি এবং এর প্রতিবাদ করায় এক ক্রেতাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগকারী মনিরুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার হালদারপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে। তাঁর অভিযোগ, গত শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে শহরের মসজিদ রোডের ক্বারী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আল হেলাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ২২০ টাকা করে মোট ৮৮০ টাকায় চারটি বিফ কাবাব কেনেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে দুটি কাবাব খাওয়ার পরপরই তাঁদের পেটে ব্যথা শুরু হয়। পরে খাবারের মান খারাপ ও বাসি হওয়ার বিষয়টি বুঝতে পেরে মনিরুজ্জামান রেস্টুরেন্টের মালিক মো. সহিদুল্লাহকে ফোন করে বিষয়টি জানান। এ সময় তাঁকে রেস্টুরেন্টে এসে কথা বলতে বলা হয়।

এরপর বাকি দুটি বিফ কাবাব সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে গেলে খাবারের মান নিয়ে মালিকপক্ষের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেস্টুরেন্টের মালিকদের বড় ভাই হাফেজ মো. বরকত উল্লাহ তাঁকে ধাক্কা দেন এবং অশালীন ভাষায় গালাগাল করে রেস্টুরেন্ট থেকে বের করে দেন বলে অভিযোগ করেছেন মনিরুজ্জামান।

ভুক্তভোগীর দাবি, খাবারের মান ঠিক না রেখে ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার পাশাপাশি অভিযোগ জানাতে গিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে রেস্টুরেন্টটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করার স্বার্থে জেলা প্রশাসক ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জরুরি তদন্তের আবেদন করেছেন মনিরুজ্জামান।

এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগটি তাঁরা পেয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।