সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোর কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ সিকদারের বিরুদ্ধে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ইসলামপুর ও দক্ষিণ চরপাড়া গ্রামের প্রায় অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে খুঁটি বসানোর জন্য জনপ্রতি দুই হাজার টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, খুঁটি বসানোর জন্য দুই হাজার টাকা নেওয়ার পর মিটার সংযোগ দেওয়ার কথা বলে আরও দুই হাজার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর ও দক্ষিণ চরপাড়া গ্রামের শতাধিক পরিবার এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে ওই এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ শুরু করেছে। অভিযোগ উঠেছে, এই সুযোগে খুঁটি পরিবহন ও স্থাপনের খরচের কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।

ভুক্তভোগী তহমিনা বেগম, সাহানাজ বেগম, রিয়াজ হাওলাদার ও জাহিদ ফরাজীসহ একাধিক ব্যক্তি বলেন, গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ অনেক কষ্ট করে এসব টাকা দিয়েছেন। কেউ নাকফুল বন্ধক রেখেছেন, কেউ ধান চাষের জন্য নেওয়া অগ্রিম টাকা দিয়েছেন। আবার কেউ সংসারের প্রয়োজনীয় বাজার না করেও টাকা পরিশোধ করেছেন।

নাসির উদ্দিন নামে এক গ্রাহক অভিযোগ করেন, নির্ধারিত দুই হাজার টাকা দিতে না পারায় তাঁর বাড়িতে স্থাপন করা খুঁটি আবার সরিয়ে নেওয়া হয়। পরে রাতে রিয়াজ সিকদারকে এক হাজার টাকা দেওয়ার পরদিন তাঁর বাড়ির সামনে খুঁটি স্থাপন করা হয় বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ সিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে শ্রমিকদের খাবারের জন্য কিছু টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। অন্য অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন রিয়াজ সিকদার।

পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার সুমন বলেন, গ্রাহকদের কাছ থেকে রিয়াজ সিকদারের মাধ্যমে যে টাকা নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে রিয়াজ সিকদারের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ আব্দুর রহমান বলেন, সরকারি ব্যবস্থাপনায় এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ চলছে। এ কাজে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ, যুবক গ্রেপ্তার

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ, যুবক গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ পরিবারের, গ্রেফতার দাবি

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ পরিবারের, গ্রেফতার দাবি

নীলফামারী প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।