রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভারতের ত্রিপুরার বৃষ্টির প্রভাবে আখাউড়ায় কৃষিজমি প্লাবিত

ভারতের ত্রিপুরার বৃষ্টির প্রভাবে আখাউড়ায় কৃষিজমি প্লাবিত
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভারতের ত্রিপুরার রাজ্যে গত কয়েকদিন ধরে হওয়া টানা বৃষ্টির প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। সেখান থেকে নেমে আসা ঢলে রবিবার (২৩ আগস্ট) বিকেল থেকে জেলার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমি প্লাবিত হতে থাকে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর থেকে বেশ কিছু এলাকার পানি নামতে শুরু করলেও হওড়া নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে আসা পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার অন্তত ২৫০ হেক্টর কৃষিজমি পানির নিচে চলে যায়। রবিবার বিকেল থেকে পানি বাড়তে থাকে। এরপর সোমবার সকাল থেকে হাওড়া নদীর আশপাশের এলাকার পানি কমতে শুরু করে। তবে কালন্দী খাল সংলগ্ন এলাকায় পানি দুপুর নাগাদ আগের মতোই রয়ে যায়।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, হঠাৎ পানি বাড়ায় আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের কিছু জমি পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, পানি বাড়লেও তা খুব দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। এতে ফসলের ক্ষতি হবে না।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, হাওড়া নদীর আশপাশের এলাকার পানি নেমে যাচ্ছে। তবে কালন্দী খাল এলাকার জমির পানি আগের মতোই রয়ে গেছে। বাড়িঘরে এখনো পানি উঠেনি। আশ্রয়কেন্দ্র খোলার মতো অবস্থা এখনও হয়নি। এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

এদিকে, ভারতের ত্রিপুরার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাজ্যের ১৭টি আশ্রয় শিবিরে চার শতাধিক পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।