রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী, মুক্তিপণ দিয়ে উদ্ধার

বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী, মুক্তিপণ দিয়ে উদ্ধার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল হক নাহিদ বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা তাঁর দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তাঁকে ছেড়ে দেয়।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরে ডুয়েট ক্যাম্পাস থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন নাহিদ। পথে নরসিংদীর শিবপুর এলাকায় তিনি অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাঁর সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন, যার একটি আইফোন, একটি ল্যাপটপ ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

এ ঘটনায় ২৩ জুলাই রাতে নাহিদের বড় ভাই বাদী হয়ে নরসিংদীর শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, অপহরণের পর দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর-কষাকষির একপর্যায়ে বিকাশ ও নগদের মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা পাঠানো হলে সেদিন রাত সাড়ে ৯টার দিকে নাহিদকে ছেড়ে দেওয়া হয়।

বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নির্যাতনের কারণে তাঁর সারা শরীরে ব্যথা রয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রাম নিচ্ছেন।

আরিফুল হক নাহিদ ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রতিষ্ঠাতা প্রয়াত আবেদুল হক আবেদের দ্বিতীয় সন্তান।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ডুয়েটের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।"

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।