রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিক্ষার্থী-অভিভাবকরা

বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিক্ষার্থী-অভিভাবকরা
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মেয়েশিশুদের শিক্ষায় সহায়তা প্রদানের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আভাসের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আভাসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান খান ও সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আভাসের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর সামাজিক ও পারিবারিক প্রভাব তুলে ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা লাল কার্ড প্রদর্শন করেন।

অনুষ্ঠানে পাঁচজন মেয়েশিশুকে পাঁচটি বাইসাইকেল, ১০ জন মেয়েশিশুকে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি এবং ১৫ জন মেয়েশিশুর পরিবারকে ১৫ হাজার টাকা করে আয়বর্ধনমূলক সহায়তা দেওয়া হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি মেয়েশিশুর ভবিষ্যৎ নষ্ট করে না, এটি পরিবার ও সমাজের উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, মেয়েশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি দরিদ্র পরিবারের মেয়েশিশুদের শিক্ষা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে বাল্যবিবাহের প্রবণতা অনেকাংশে কমানো সম্ভব হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।