সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আশুগঞ্জে স্কাফ সিরাপ ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে স্কাফ সিরাপ ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৮০ বোতল স্কাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এরপর একই দিন সকাল ১১টা ২৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি লাল রঙের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি এলাকার রমজান আলীর ছেলে মো. দিলদার আহম্মদ এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. হৃদয়।

জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।