আশুগঞ্জে প্রাইভেটকারে ১৪০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২.
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকার থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার হাজীপুরের আহাম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর এবং রায়পুরা উপজেলার রতনপুরের কাজল মিয়ার ছেলে সজিব মিয়া।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীরের বিরুদ্ধে আগের দুটি মাদক মামলা এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন