আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন.
আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে মিরপুর পৌর এলাকার সর্দারপাড়ায় ‘মিরপুর আদিবাসী সম্প্রদায়’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, সর্দারপাড়ায় জাসদ নেতা আলিম একটি চারতলা বাড়ি নির্মাণ করেছেন। তবে বাড়িটির পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা করা হয়নি। বিভিন্ন সময় আদিবাসীদের ব্যবহৃত টিউবওয়েলের পাশ দিয়ে পাইপের মাধ্যমে মলমূত্র জিকের খালে ফেলা হয়। এতে টিউবওয়েলের আশপাশে মলমূত্র জমে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষিত হচ্ছে।অভিযোগকারীরা বলেন, বিষয়টি নিয়ে আলিমকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি ক্ষিপ্ত হয়ে আদিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে আবারও পাইপের মাধ্যমে মলমূত্র অপসারণের চেষ্টা করা হলে স্থানীয়রা তাঁকে বাধা দেন। এতে আলিম ক্ষিপ্ত হয়ে তাঁর আত্মীয়স্বজনকে ডেকে এনে আদিবাসীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ওই হামলায় আদিবাসী সম্প্রদায়ের বসুসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় আদিবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাঁরা দ্রুত হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আন্দোলনকারীরা আলিম, তাঁর আত্মীয় মাইনুলসহ হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এলাকায় বসবাসরত আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপও দাবি করেন তাঁরা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে মিরপুর পৌর এলাকার সর্দারপাড়ায় ‘মিরপুর আদিবাসী সম্প্রদায়’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, সর্দারপাড়ায় জাসদ নেতা আলিম একটি চারতলা বাড়ি নির্মাণ করেছেন। তবে বাড়িটির পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা করা হয়নি। বিভিন্ন সময় আদিবাসীদের ব্যবহৃত টিউবওয়েলের পাশ দিয়ে পাইপের মাধ্যমে মলমূত্র জিকের খালে ফেলা হয়। এতে টিউবওয়েলের আশপাশে মলমূত্র জমে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষিত হচ্ছে।
অভিযোগকারীরা বলেন, বিষয়টি নিয়ে আলিমকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি ক্ষিপ্ত হয়ে আদিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে আবারও পাইপের মাধ্যমে মলমূত্র অপসারণের চেষ্টা করা হলে স্থানীয়রা তাঁকে বাধা দেন। এতে আলিম ক্ষিপ্ত হয়ে তাঁর আত্মীয়স্বজনকে ডেকে এনে আদিবাসীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ওই হামলায় আদিবাসী সম্প্রদায়ের বসুসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় আদিবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাঁরা দ্রুত হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আন্দোলনকারীরা আলিম, তাঁর আত্মীয় মাইনুলসহ হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এলাকায় বসবাসরত আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপও দাবি করেন তাঁরা।