সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

৮ হাজার পিস ইয়াবাসহ এক বাসযাত্রী আটক

৮ হাজার পিস ইয়াবাসহ এক বাসযাত্রী আটক
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আট হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

রবিবার (২৩ আগস্ট) শহরের লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাছির কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী গ্রামের আবুল আলমের ছেলে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে যাত্রীবেশে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে এক ব্যক্তি ফেনীর দিকে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করেন আভিযানিক দলের সদস্যরা।

বাসের পেছনের সিটে বসা নাছির পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তার সঙ্গে থাকা একটি কাঁধের ব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলি জিপার প্যাকেটে মোড়ানো আট হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, আটক নাছির উদ্দিন ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।