সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু
ব্যবস্থা নেবে ইসি

আয়-ব্যয়ের হিসাব দেয়নি এনসিপিসহ ৭ দল

আয়-ব্যয়ের হিসাব দেয়নি এনসিপিসহ ৭ দল
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নির্ধারিত সময়ে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধিত সাতটি রাজনৈতিক দল। সময় বাড়ানোর আবেদন করেছে ১৩ দল।

আইন অনুযায়ী এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইসি। হিসাব জমা দিতে ব্যর্থ সাত দলের মধ্যে তিনটি নতুন নিবন্ধিত।
এক প্রতিবেদনে সমকাল জানায়, গত বছরের শেষভাগে নিবন্ধন পায় এনসিপি, জনতার দল ও আমজনতার দল। অন্যদিকে ২০২৩ সালে নিবন্ধন পেয়েছিল বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।

এ সাত দল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিলেও নির্ধারিত সময়ে বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়নি তারা।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের দল এনসিপি গত বছরের ১৯ নভেম্বর নিবন্ধন পায়। আগের পঞ্জিকাবর্ষে দলটির কার্যক্রম ছিল এক মাস ২১ দিন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আয়-ব্যয়ের হিসাব জমা দিতে কিছুটা দেরি হয়েছিল। তার জানা মতে, দলের সংশ্লিষ্ট নেতারা ইসিতে হিসাব পাঠিয়ে দিয়েছেন।’

গত বছরের ২১ ডিসেম্বর নিবন্ধন পাওয়া আমজনতার দলের আগের পঞ্জিকাবর্ষে কার্যক্রম ছিল মাত্র ১০ দিন। দলটির সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, ‘নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতার বিষয়টি তারা জানেন। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

এখন দলের ৯ দিনের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার প্রস্তুতি চলছে।’
১১ ডিসেম্বর নিবন্ধিত জনতার দলকে আইন অনুযায়ী ২০ দিনের হিসাব দিতে হবে। দলটির মহাসচিব আজম খান বলেন, তারা নিয়ম-কানুন সম্পর্কে অবগত। তবে ইসি থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি।

এর আগে ৭ জুলাই ইসিতে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া ৫৯টিকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এ নির্দেশ পায়নি। ৩১ জুলাই সরকারি ছুটি থাকায় পরবর্তী প্রথম কার্যদিবস ২ আগস্ট পর্যন্ত সময় পায় দলগুলো।
 
বিধি অনুযায়ী, আগের পঞ্জিকাবর্ষের বার্ষিক আর্থিক প্রতিবেদন ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হয়। আর আরপিওর ৯০(এইচ) ধারা অনুযায়ী, কোনো দল টানা তিন বছর প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিল হতে পারে।

ইসি সূত্র জানায়, ৫৯টি দলের মধ্যে ৩৮টি নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পরে ১৩ আগস্ট হিসাব জমা দেয়। বাকি ৭টি দল হিসাব জমা দেওয়ার পাশাপাশি সময় বাড়ানোর আবেদনও করেনি।

সময় বাড়ানোর আবেদন করা ১৩টি দলকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে ইসি। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবেদন জমা না দেওয়া দলগুলো আইন লঙ্ঘন করছে। তাদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেরোবিতে ব্যাপক প্রশাসনিক রদবদলের আভাস

বেরোবিতে ব্যাপক প্রশাসনিক রদবদলের আভাস

বেরোবি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৩৩

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।