রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ

৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জাতীয় সংসদে দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।

গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিট আবেদনটি করেন। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একই সঙ্গে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল।

রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, জনগণের রায়ের মাধ্যমে যে সাংবিধানিক সংশোধনী কার্যকর হয়েছে, তা পরিবর্তনের প্রয়োজন নেই।

শুনানি শেষে আদালত পর্যবেক্ষণে বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদের। এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না।

এর আগে ২০১৮ সালেও আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। পরে হাইকোর্টের একটি একক বেঞ্চ ওই রিট খারিজ করে দেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।