রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিসরের কোচ, অতঃপর ডিভোর্স

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিসরের কোচ, অতঃপর ডিভোর্স
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। দেশটির উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় তাঁর দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনার পরই বিচ্ছেদের বিষয়টি সামনে এসেছে।

হোসামের দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তাফার আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অবসান হলো। তাঁদের সংসারে আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে।

গত শুক্রবার (১৪ আগস্ট) মিসরের উত্তর উপকূলের একটি অভিজাত হোটেলের ক্যাফেতে হোসামের দুই স্ত্রী মুখোমুখি হন। কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। এতে ক্যাফেতে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন পুলিশকে খবর দেন।

প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষে দুই পক্ষই আহত হন এবং তাঁদের শরীরে কালশিটে দাগ দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও হোসাম হাসান তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেননি। একপর্যায়ে তীব্র উত্তেজনার মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

ঘটনার ভিডিও ও বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিসরের ক্রীড়াঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার পর বিরোধের অবসানে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন হোসাম।

হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে হোসামের সম্পর্ক দীর্ঘদিনের। ২০২২ সালেও তাঁদের মধ্যে প্রায় ১০ দিনের বিচ্ছেদ হয়েছিল। পরে তাঁরা আবার একসঙ্গে সংসার শুরু করেন। তবে সাম্প্রতিক বিরোধের পর এবার সেই সম্পর্ক স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নিলেন হোসাম।

অন্যদিকে, ২০১৫ সালে দিনা মোস্তাফাকে বিয়ে করেন হোসাম। তিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। মিসরের উত্তর উপকূলের মারিনা এলাকায় তাঁদের পরিচয় থেকে সম্পর্কের সূত্রপাত, পরে তা বিয়েতে গড়ায়।

ফুটবল মাঠেও সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন হোসাম হাসান। সর্বশেষ ফিফা বিশ্বকাপে তাঁর অধীনে শেষ ষোলোতে উঠেছিল মিসর। তবে বিতর্কিত এক ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দলটিকে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।