মাত্র ১৯ বছর বয়সেই 'ফুটবলকে পূর্ণতা' দিয়েছেন লামিন ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
মাত্র ১৯ বছর বয়সেই 'ফুটবলকে পূর্ণতা' দিয়েছেন লামিন ইয়ামাল.
বিশ্বকাপ ফাইনালের শেষে অশ্রুসিক্ত লিওনেল মেসিকে যখন স্পেনের প্রতিভাবান কিশোর লামিন ইয়ামাল জড়িয়ে ধরেন, তখন বিষয়টি দেখতে এবং অনুভব করতে প্রতীকী মনে হচ্ছিল। যেন মশাল এক হাত থেকে অন্য হাতে তুলে দেওয়া হলো।৩৯ বছর বয়সী মেসি গভীর দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকদের দিকে, যারা হয়তো শেষবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাকে দেখে তার নাম ধরে গান গাইছিল সেসময়। খবর বিবিসি বাংলার পুরো বিশ্বের চোখের সামনে, লামিন ইয়ামালই আর্জেন্টিনার মহান কিংবদন্তিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন, যার পর তারা একে অপরকে জড়িয়ে ধরেন।বার্সেলোনার বর্তমান ১০ নম্বর জার্সিধারী জড়িয়ে ধরছেন তাদের ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি ১০ নম্বরকে।এটি ছিল সেই অসাধারণ ছবির সম্পূর্ণ ভিন্ন এক রূপ, যেখানে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে একটি দাতব্য ক্যালেন্ডার র্যাফেলের অংশ হিসেবে ২০ বছর বয়সী মেসিকে ছয় মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে দেখা গিয়েছিল।এই ম্যাচকে ঘিরে সেই ছবিটি আবারও ভাইরাল হয়েছে কয়েকদিন ধরে। সেই শিশুটি এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আর মেসি হয়তো তার বিশ্বকাপ যাত্রার শেষ প্রান্তে পৌঁছে গেছেন।লামিন ইয়ামাল, যিনি মেসির চেয়ে দুই দশকের ছোট এবং এখনও যার ক্যারিয়ারের শুরু বলা যায়, তিনি মাত্র দুই বছর আগে ইউরো জিতে বিশ্বমঞ্চে পরিচিতি পাওয়ার পর এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের বৃত্তটি যেন এক রকম পূর্ণ করে ফেললেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বিশ্বকাপ ফাইনালের শেষে অশ্রুসিক্ত লিওনেল মেসিকে যখন স্পেনের প্রতিভাবান কিশোর লামিন ইয়ামাল জড়িয়ে ধরেন, তখন বিষয়টি দেখতে এবং অনুভব করতে প্রতীকী মনে হচ্ছিল। যেন মশাল এক হাত থেকে অন্য হাতে তুলে দেওয়া হলো।
৩৯ বছর বয়সী মেসি গভীর দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকদের দিকে, যারা হয়তো শেষবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাকে দেখে তার নাম ধরে গান গাইছিল সেসময়। খবর বিবিসি বাংলার
পুরো বিশ্বের চোখের সামনে, লামিন ইয়ামালই আর্জেন্টিনার মহান কিংবদন্তিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন, যার পর তারা একে অপরকে জড়িয়ে ধরেন।
বার্সেলোনার বর্তমান ১০ নম্বর জার্সিধারী জড়িয়ে ধরছেন তাদের ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি ১০ নম্বরকে।
এটি ছিল সেই অসাধারণ ছবির সম্পূর্ণ ভিন্ন এক রূপ, যেখানে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে একটি দাতব্য ক্যালেন্ডার র্যাফেলের অংশ হিসেবে ২০ বছর বয়সী মেসিকে ছয় মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে দেখা গিয়েছিল।
এই ম্যাচকে ঘিরে সেই ছবিটি আবারও ভাইরাল হয়েছে কয়েকদিন ধরে। সেই শিশুটি এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আর মেসি হয়তো তার বিশ্বকাপ যাত্রার শেষ প্রান্তে পৌঁছে গেছেন।
লামিন ইয়ামাল, যিনি মেসির চেয়ে দুই দশকের ছোট এবং এখনও যার ক্যারিয়ারের শুরু বলা যায়, তিনি মাত্র দুই বছর আগে ইউরো জিতে বিশ্বমঞ্চে পরিচিতি পাওয়ার পর এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের বৃত্তটি যেন এক রকম পূর্ণ করে ফেললেন।