রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিশ্বকাপ ২০২৬ থেকে কত টাকা আয় করল ফিফা?

বিশ্বকাপ ২০২৬ থেকে কত টাকা আয় করল ফিফা?
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
তিন দেশের যৌথ আয়োজনে ১০৪ ম্যাচের বিশ্বকাপ। চোখধাঁধানো স্টেডিয়াম, নতুন ফরম্যাট, রোমাঞ্চে ভরা অসংখ্য ম্যাচ, তবে বিতর্কেরও কমতি ছিল না। তবে সব আলোচনা ছাপিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ আয় করেছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে ফিফার আয় হয়েছে রেকর্ড ১৫২০ কোটি ডলার। রাজনৈতিক টানাপোড়েন, বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত কিংবা সংগঠনটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সমালোচনা কোনো কিছুই ব্যবসায়িক সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

ফিফা জানিয়েছে, এই বিপুল আয়ের বড় একটি অংশ ব্যয় করা হবে বিশ্বজুড়ে ফুটবলের কাঠামোগত উন্নয়নে। ফুটবল উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের জাতীয় ফুটবল সংস্থাগুলোকে দেওয়া হবে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা। ফিফার ভাষায়, এই অর্থ ফিরে যাবে ফুটবলের ‘পিরামিডে’, অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত ফুটবলের বিকাশে।

আয়ের দিক থেকে ২০২৬ বিশ্বকাপ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চার বছর আগে কাতার বিশ্বকাপ থেকে ফিফার আয় হয়েছিল প্রায় ৭৬০ কোটি ডলার। অর্থাৎ এবার সেই অঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ থেকে আয় হয়েছিল প্রায় ৫৫০ কোটি ডলার, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ৪৭০ কোটি ডলার এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৩৩০ কোটি ডলার।
মাত্র চার বছরের ব্যবধানে আয় দ্বিগুণ হওয়ার সবচেয়ে বড় কারণ টুর্নামেন্টের সম্প্রসারণ। এবার প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ, ফলে ম্যাচসংখ্যাও বেড়ে দাঁড়ায় রেকর্ড ১০৪ এ। স্বাভাবিকভাবেই বেড়েছে টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্বের মূল্য এবং বাণিজ্যিক কার্যক্রম।

আরেকটি বড় কারণ ছিল আয়োজনের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার, বিনোদন শিল্পের শক্তিশালী কেন্দ্র এবং বিপণনের জন্য আদর্শ প্ল্যাটফর্ম হওয়ায় বিশ্বকাপকে ঘিরে বাণিজ্যিক আগ্রহ ছিল নজিরবিহীন।

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অনেক সমর্থকের কাছে টিকিটের দাম আকাশছোঁয়া মনে হলেও যুক্তরাষ্ট্রে তার প্রভাব তেমন দেখা যায়নি। ফাইনাল ম্যাচের ওপরের গ্যালারির একটি সাধারণ আসনের জন্য প্রায় ১১ হাজার ৭০০ ডলার খরচ করতেও পিছপা হননি দর্শকরা। সম্প্রচার স্বত্ব বিক্রি থেকেও এসেছে বিপুল অর্থ। একইসঙ্গে বেড়েছে স্পন্সরশিপ ও কমার্শিয়াল পার্টনারশিপের পরিমাণ।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।