মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুল গফুর
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুল গফুর.
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর।শনিবার দুপুরে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা শেখ মহিউদ্দীন আহমেদ, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় সাংবাদিকরা মিরপুর উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসেবাসংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য মো. আব্দুল গফুর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।সভায় স্থানীয় বিভিন্ন ইস্যুতে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর।
শনিবার দুপুরে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা শেখ মহিউদ্দীন আহমেদ, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা মিরপুর উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসেবাসংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য মো. আব্দুল গফুর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় বিভিন্ন ইস্যুতে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।