শনিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৫-এর মিডিয়া সেল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী (৫০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি-সংলগ্ন মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালানো হয়। এসআরবি-৫-এর রাজশাহীর সিপিএসসি এবং চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর একটি যৌথ দল এ অভিযান চালায়। এ সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার সমমূল্যের জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মুঠোফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।

সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মামলা করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।