রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ‘গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ নিয়ে আলোচনা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ‘গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ নিয়ে আলোচনা কাল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৯ আগস্ট)। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধান আলোচক হিসেবে থাকবেন নিউজ২৪-এর বার্তা প্রধান মো. শরীফুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম।

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে পাঁচজন কারানির্যাতিত রাজনীতিবিদ, চারজন কারানির্যাতিত সাংবাদিক এবং জুলাই ৩৬-এর আন্দোলনে নির্যাতিত দুই সাংবাদিককে সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামসুল আরেফীন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।