রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আখাউড়ায় অবৈধ জলাশয় ভরাটে অভিযান, ড্রেজারের এক হাজার ফুট পাইপ ধ্বংস

আখাউড়ায় অবৈধ জলাশয় ভরাটে অভিযান, ড্রেজারের এক হাজার ফুট পাইপ ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজারের মাধ্যমে জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) উপজেলার ধরখার ইউনিয়নের মোগড়া সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে একটি নিচু জলাশয় ভরাটের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযান চলাকালে জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত আনুমানিক এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণে অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থেকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।