হতাশাময় জীবন থেকে পরিত্রাণের দোয়া.
মানুষের জীবনে দুঃখ, দুশ্চিন্তা, হতাশা, অলসতা, ঋণের বোঝা এবং মানুষের অন্যায় আচরণ—এসব যেন নিত্যসঙ্গী। কখনো পারিবারিক সমস্যা, কখনো আর্থিক সংকট, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।এমন কঠিন সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ তাআলা। তাই রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে এমন একটি মহামূল্যবান দোয়া শিখিয়েছেন, যা মানুষের অন্তরের অস্থিরতা দূর করে আল্লাহর সাহায্য ও নিরাপত্তা কামনার এক অনন্য মাধ্যম। দোয়াটি হলো—اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِউচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবুনি ওয়া দালায়িদ দাইনি ওয়া গলাবাতির রিজালি। অনুবাদ : হে আল্লাহ! আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অপারগতা-অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি। (সহিহ বুখারি, হাদিস নং : ২৮৯৩)
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
মানুষের জীবনে দুঃখ, দুশ্চিন্তা, হতাশা, অলসতা, ঋণের বোঝা এবং মানুষের অন্যায় আচরণ—এসব যেন নিত্যসঙ্গী। কখনো পারিবারিক সমস্যা, কখনো আর্থিক সংকট, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।
এমন কঠিন সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ তাআলা। তাই রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে এমন একটি মহামূল্যবান দোয়া শিখিয়েছেন, যা মানুষের অন্তরের অস্থিরতা দূর করে আল্লাহর সাহায্য ও নিরাপত্তা কামনার এক অনন্য মাধ্যম। দোয়াটি হলো—