রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ছয় মাসে আটক ৭৩ বাংলাদেশি

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ছয় মাসে আটক ৭৩ বাংলাদেশি
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
চলতি বছরের প্রথম ছয় মাসে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৬৪১ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড।

রবিবার (১৯ জুলাই) বার্নামার এক প্রতিবেদনে জানানো হয়, অপ তারিং ওয়াওয়াসান কেলান্তান’ অভিযানের আওতায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত এসব অভিবাসীকে আটক করা হয়।

জিওএফ সাউথইস্ট ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসএসি) আহমাদ রাদজি হুসেইন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৫০৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী রয়েছেন। তারা ১০টি দেশের নাগরিক।

আটকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মিয়ানমারের নাগরিক। তাদের সংখ্যা ৪২৮ জন, যার মধ্যে ৩২২ জন পুরুষ এবং ১০৬ জন নারী।

এছাড়া আটক হয়েছেন ৭৩ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশিয়ান, ৩৮ জন থাই, ২১ জন চীনা, ১৯ জন ভারতীয়, ১৬ জন নেপালি, চারজন ভিয়েতনামি, দুজন পাকিস্তানি এবং একজন নাইজেরীয় নাগরিক।

আহমাদ রাদজি বলেন, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ প্রবেশপথ দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার ফলেই এই সাফল্য এসেছে।

তিনি জানান, মানবপাচারকারী চক্রগুলো সাধারণত দুই থেকে তিনজনের ছোট ছোট দলে অভিবাসীদের সীমান্ত পার করার চেষ্টা করে। তবে জিওএফ সদস্যদের সতর্ক নজরদারির কারণে তাদের গতিবিধি শনাক্ত করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, দায়িত্বে থাকা সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করেন। ছোট দলে চলাচল করলেও তাদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।