রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইতালিতে কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

ইতালিতে কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা
কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন, সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইতালিতে বাংলাদেশি বংশোদ্ভূত আস্ট্রেলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, একদল ব্যক্তি তার ওপর চড়াও হয়। অভিযোগ করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মীরা ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে দেশটির রাজধানী রোমের বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনিয়াত্তারায় এঘটনা ঘটে।

তবে এঘটনার পরপরই ইতালি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীরা এই হামলার কথা স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করেন, এবং দাবী করেন যে ইতালি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে এই বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটরকে প্রতিহত করা হয়েছে।

ঘটনার পর বনি আমিনকে আর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান,  "তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিষয়টি নিয়ে আইনের দারস্থ হয়েছেন"।

এদিকে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত কারণ জানা যায়নি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাদের কথায় বাংলাদেশের রাজনৈতিক পক্ষপাতিত্বর বিষয় উঠে আসে। এছাড়াও হামলার সময় বনি আমিনকে মৌলবাদী বলে কিল-ঘুষি ও লাথি মারছিলেন হামলাকারীরা।

তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মতভেদের জেরে সহিংসতার এমন অভিযোগ উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে আরও স্পষ্ট তথ্য জানা যাবে।

বনি আমিন একজন ভ্রমণ পিয়াসু মানুষ। বাংলাদেশী বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান নাগরিক বিশ্বজুড়ে ভ্রম করে কন্টেন্ট বানায়। ভ্রমণের উদ্দেশ্যে তিনি গত দুইদিন যাবত রোমে অবস্থান করছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।