রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ধর্ম পালনে বাধা বা মাস্তানি বরদাশত করবে না সরকার: আইনমন্ত্রী

ধর্ম পালনে বাধা বা মাস্তানি বরদাশত করবে না সরকার: আইনমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

সরকার ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানির সুযোগ দেবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনের সুন্দর পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তি ও অপশক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল।

দেশের যেকোনো অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করা হবে, তখন সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মো. আসাদুজ্জামান বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা এবং ধর্মের প্রতি আস্থা ও বিশ্বাসের সঙ্গে তিনি সংহতি প্রকাশ করতে এসেছেন। সরকার সব ধর্মের মানুষের পাশে রয়েছে বলেও জানান তিনি।

পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।