রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ঢাকেশ্বরী মন্দিরের জমির একটি বড় অংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করে রেখেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে ঢাকেশ্বরী মন্দিরের জমি পরিদর্শন করেছিলাম। তখন দেখা যায়, প্রায় আড়াই একর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি সম্পত্তি আওয়ামী লীগের দখলে ছিল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ওই সময় সরকারের হাতে থাকা আড়াই একর জমি মূলত শ্মশানের জায়গা ছিল। শ্মশান না হলে সেটিও দখল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এখন ওই জমি কার কাছ থেকে ফেরত নেওয়া হবে—এ নিয়ে বাস্তব জটিলতা রয়েছে। কারণ, জমিগুলো ইতোমধ্যে ১০-১২ বার হাতবদল হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কাউকে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে দেখার সুযোগ নেই। সবাই বাংলাদেশের নাগরিক এবং সংবিধানও নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করেছে। এখানে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়; সবাই নাগরিক।

বর্তমান সরকারের সময়ে কেউ গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা রাজনৈতিক নির্যাতনের শিকার হননি বলেও দাবি করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এর চর্চা চলছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে কোনো বিষয়ে বঞ্চিত করা হবে না। নাগরিক হিসেবে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে—এটাই সরকারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার।


নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।