রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস দেশে ফিরছেন।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন।

একান্ত সচিব বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তাঁর দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

তিনি আরও বলেন, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা শেষে তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।