রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ১০ সদস্যের এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। চিফ হুইপের প্রস্তাবের ভিত্তিতে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা/মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নুরুদ্দিন আহম্মেদ অপু, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন।

সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, এ স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, নীতি ও কর্মপরিকল্পনা বিষয়ে সুপারিশ প্রদান, আইন ও বিধিবিধান পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে সংসদীয় নজরদারির দায়িত্ব পালন করবে।

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. ফয়সাল মোর্শেদ এবং সিনিয়র কমিটি অফিসার ফারহানা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।