রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইরানের বিরুদ্ধে হামলায় বাংলাদেশের কোনো সমর্থন নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের বিরুদ্ধে হামলায় বাংলাদেশের কোনো সমর্থন নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা সামরিক পদক্ষেপে বাংলাদেশের সমর্থন, সম্পৃক্ততা বা আহ্বান নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ‘খুবই ভালো ও সৌজন্যমূলক’ বৈঠক হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও সংঘাত নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান বাংলাদেশ শুরু থেকেই জানিয়ে আসছে। সংঘাত প্রশমনে এটি বাংলাদেশের ধারাবাহিক ও স্পষ্ট কূটনৈতিক অবস্থান।

ইরানের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের হামলা, আগ্রাসন বা সামরিক পদক্ষেপে বাংলাদেশের সমর্থন, সম্পৃক্ততা কিংবা আহ্বান নেই।

হুতিদের সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরবকে বাংলাদেশ সহায়তা করছে বলে জানান তিনি। তার ভাষ্য, সৌদি আরব যেন ওই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, বাংলাদেশ শুধু সেই প্রচেষ্টাতেই সহায়তা করছে।

হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৮০ লাখ বাংলাদেশি নাগরিক কাজ করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

সংঘাত নিরসনে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের ও ঐতিহাসিক। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।

বৈঠকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অধীনে নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিরক্ষামূলক জোটে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

হুমায়ুন কবির বলেন, লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবকে সহযোগিতা করছে বাংলাদেশ। সমুদ্রপথের নিরাপত্তায় দেশটির পাশে থেকে বাংলাদেশ বহু বছর ধরে কাজ করছে।

সৌদি আরব দুটি পবিত্র মসজিদের রক্ষক হওয়ায় দেশটিতে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। ইরানও বাংলাদেশের এই অবস্থান বুঝতে পেরেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হরমুজ প্রণালী নিয়ে যা বললেন

হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত ও নিরাপদ রাখার বিষয়টি কোনো একটি পক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির।

তিনি বলেন, এ অঞ্চলের সংঘাতের সঙ্গে অনেক জটিল বিষয় জড়িত। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিক পক্ষ সম্পৃক্ত। তাই শুধু একটি দেশকে আলাদা করে পুরো পরিস্থিতির দায় দেওয়া সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।