রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ধ্বংসস্তূপ পুনর্গঠন করে ‘প্ল্যান’ বাস্তবায়নে এগোচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

ধ্বংসস্তূপ পুনর্গঠন করে ‘প্ল্যান’ বাস্তবায়নে এগোচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
ধ্বংসস্তূপ পুনর্গঠন করে ‘প্ল্যান’ বাস্তবায়নে এগোচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিগত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ পুনর্গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘প্ল্যান’ বাস্তবায়নের উপযোগী করার কাজ করছে সরকার। প্রথম ১৮০ দিনে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গ মেরামতের কাজ চলছে।

সামনের দিনগুলোতে সরকার আরও মসৃণভাবে নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে সরকারের জবাবদিহিতার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছ থেকে আমরা ১ হাজার ৮২৫ দিনের ম্যান্ডেট পেয়েছি। তার মধ্যে মাত্র ১৮০ দিনের জন্য আজ জবাবদিহি করতে বসেছি। আমাদের সরকার জবাবদিহিতার সংস্কৃতি চর্চা করবে এবং পর্যায়ক্রমে এভাবেই জনগণের সামনে হাজির হবে।

তথ্যমন্ত্রী সাম্প্রতিক ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিনের অন্যায়, অত্যাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কীভাবে গণবিস্ফোরণে রূপ নেয়, তা আমরা ২০২৪ সালের ৫ আগস্ট দেখেছি। অন্যদিকে, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে আপামর জনতা তাকে বিপুল সংবর্ধনা ও ভালোবাসা জানায়। সেখানেই তিনি ৩১ দফার আলোকে ঘোষণা করেছিলেন-‘আই হ্যাভ এ প্ল্যান’।

মন্ত্রী আরও বলেন, তৃতীয় ঘটনাটি হলো ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সেদিন আমাদের মাতৃতুল্য নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া কোটি মানুষকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নেন। ৫ আগস্টের ক্ষোভ এবং ২৫ ও ৩১ ডিসেম্বরের এই গণসম্পৃক্ততাই আমাদের সামনে পুরোনো পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতিতে রূপান্তরের বার্তা হাজির করেছে।

ধ্বংসস্তূপ পুনর্গঠনই প্রথম চ্যালেঞ্জ

সরকারের প্রথম ছয় মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, কী পরিমাণ ধ্বংসস্তূপ থাকলে মানুষের এত ক্ষোভ থাকতে পারে যে ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়? আমাদের এখনকার পুরো পরিকল্পনাটিই হলো এই ধ্বংসস্তূপকে পরিকল্পনামাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়া। আমরা এখন সেই পর্বটিই অতিক্রম করছি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অর্থনীতি, সমাজ ও রাষ্ট্র—রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে প্রথমে ততটুকু বিনির্মাণ করতে হচ্ছে, যতটুকু করলে আমাদের নেতার ঘোষিত প্ল্যানকে আমরা ‘কোর্স অব অ্যাকশন’-এ নিতে পারি। সে কারণেই প্রথম দিকের এই দিনগুলোকে আমাদের কর্মসূচি বাস্তবায়নের চেয়েও বেশি ব্যয় করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচির উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য।

আগামীর প্রত্যাশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, যেকোনো ধ্বংসপ্রাপ্ত জিনিসকে কাজে লাগানোর আগে অনেক কাজ করতে হয়। আমরা আশা করি, মেয়াদের সামনের দিকে যত এগোব, তত স্মুথলি আমরা আমাদের নেতার প্ল্যান এবং নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও প্রবীণ নেতা নজরুল ইসলাম খান, দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও মুখপাত্র, প্রেস উইংয়ের কর্মকর্তা এবং এসএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তথ্যমন্ত্রীর প্রারম্ভিক বক্তব্যের পর প্রবীণ নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।