ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী.
ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপরও গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।কর্মসূচির আওতায় মহানগরে সিটি করপোরেশন, জেলায় জেলা প্রশাসন এবং উপজেলায় ইউএনওরা কার্যক্রম সমন্বয় করবেন। স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেবেন।প্রতি শনিবার বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে মানুষকে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে।এ ছাড়া টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপরও গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
কর্মসূচির আওতায় মহানগরে সিটি করপোরেশন, জেলায় জেলা প্রশাসন এবং উপজেলায় ইউএনওরা কার্যক্রম সমন্বয় করবেন। স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেবেন।
প্রতি শনিবার বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে মানুষকে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে।
এ ছাড়া টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।