সংবাদটি শুনুন
AI Voice
প্লে করতে বাটনে চাপুন
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার.
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ডুবে চারজনের নিখোঁজের ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে।উদ্ধার করা মরদেহগুলো হলো- গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভের (১৮)।বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান। তিনি আরও জানান, নিখোঁজ অপরজনকে উদ্ধার কার্যক্রম চলছে।গতকাল শুক্রবার বিকেলে শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।নিখোঁজ ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।এক পর্যায়ে সাঁতার না জানায় তিনজন নদীতে ডুবে যান। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও তীব্র স্রোতে পানিতে তলিয়ে যান।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ডুবে চারজনের নিখোঁজের ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
উদ্ধার করা মরদেহগুলো হলো- গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভের (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান। তিনি আরও জানান, নিখোঁজ অপরজনকে উদ্ধার কার্যক্রম চলছে।
গতকাল শুক্রবার বিকেলে শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।
এক পর্যায়ে সাঁতার না জানায় তিনজন নদীতে ডুবে যান। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও তীব্র স্রোতে পানিতে তলিয়ে যান।