রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

বিভিন্ন কারণে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতি করার কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার বিভিন্ন কারণে অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের তালিকাভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান মন্ত্রী।

যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অনেকের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

আহমেদ আযম খান বলেন, প্রকৃত ও নির্ভুল মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।