আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা প্রোব প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ AM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত.
আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন।এ সময় সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি চিকিৎসাসেবায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং অবদানের ভূঁয়সী প্রশংসা করেন।এছাড়া সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই কোরগুলোর প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এ সময় সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি চিকিৎসাসেবায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং অবদানের ভূঁয়সী প্রশংসা করেন।
এছাড়া সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই কোরগুলোর প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।