রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সাতক্ষীরায় আট মাস বিচারকহীন নারী ও শিশু ট্রাইব্যুনাল, স্থবির বিচারকাজ

সাতক্ষীরায় আট মাস বিচারকহীন নারী ও শিশু ট্রাইব্যুনাল, স্থবির বিচারকাজ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

টানা আট মাস ধরে বিচারক না থাকায় সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে স্পর্শকাতর ও জরুরি মামলার বিচার বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী ও বিচারপ্রার্থীরা।

এদিকে জেলা জজশিপের আরও কয়েকটি আদালতে বিচারকের পদ শূন্য থাকায় সাতক্ষীরাজুড়ে মামলাজট ও বিচারিক স্থবিরতা তৈরি হয়েছে। বিচারক নিয়োগের দাবিতে রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করেছেন আইনজীবী, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ আদালতে দীর্ঘদিন বিচারক না থাকা কোনোভাবেই কাম্য নয়। এর ফলে মামলার বিচার বিলম্বিত হচ্ছে, সাক্ষীদের অনুপস্থিতি বাড়ছে এবং অপরাধীদের পার পেয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এতে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

বক্তারা আরও বলেন, অনেক ভুক্তভোগী ও বিচারপ্রার্থী নিয়মিত আদালতে এসে শুধু পরবর্তী তারিখ নিয়ে ফিরে যাচ্ছেন। দীর্ঘসূত্রতার কারণে তাঁদের আর্থিক ও মানসিক ভোগান্তিও বাড়ছে।

মানববন্ধনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাধব দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট সৌরভ হোসেন ও নেটওয়ার্কের সদস্য সাবিনা ইয়াসমিন লিমাসহ অনেকে।

বক্তারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ সাতক্ষীরার শূন্য বিচারক পদগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বিচারক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মনিরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা আইনজীবী সমিতি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।