রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

এসএসসির ফল নিয়ে যা জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড

এসএসসির ফল নিয়ে যা জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত করতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগবে। ফল প্রস্তুত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

রোববার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার কারণে এবার এসএসসির ফল প্রস্তুতের কাজে কিছুটা বেশি সময় লাগছে। তবে দ্রুত ফল প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ফল প্রস্তুত হওয়ার পর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। মন্ত্রণালয় যেদিন সিদ্ধান্ত নেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

বোর্ড সূত্র জানায়, এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রক্রিয়াকরণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করার পরই ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়েছে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।