আজ থেকে একাদশে ভর্তি আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ AM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
আজ থেকে একাদশে ভর্তি আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত.
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশে ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা হবে না। পুরো ভর্তি প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, একাদশে ভর্তির প্রাথমিক আবেদন ফি ২২০ টাকা। শিক্ষার্থীদের একাদশে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।এর আগে গত ২৪ আগস্ট একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। একই সময়ে শিক্ষার্থীরা তাঁদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন।ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাঁদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশে ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা হবে না। পুরো ভর্তি প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, একাদশে ভর্তির প্রাথমিক আবেদন ফি ২২০ টাকা। শিক্ষার্থীদের একাদশে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৪ আগস্ট একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। একই সময়ে শিক্ষার্থীরা তাঁদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাঁদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।