একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ.
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে সরকার। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হতে পারে। আবেদন চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হতে পারে ২১ সেপ্টেম্বর থেকে।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ প্রস্তাব করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, প্রস্তাব অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হবে।বরাবরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।ভর্তি প্রক্রিয়ায় কলেজ পছন্দসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কয়েকজন শিক্ষকের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা হবে।এসএসসি ও সমমানে পাস ১১ লাখ ৩৮ হাজারচলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।চলতি বছর ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৩টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে সরকার। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হতে পারে। আবেদন চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হতে পারে ২১ সেপ্টেম্বর থেকে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ প্রস্তাব করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, প্রস্তাব অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হবে।
বরাবরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
ভর্তি প্রক্রিয়ায় কলেজ পছন্দসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কয়েকজন শিক্ষকের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা হবে।
এসএসসি ও সমমানে পাস ১১ লাখ ৩৮ হাজার
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।
চলতি বছর ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৩টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।