রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

স্বতন্ত্র  নারী  পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ নিয়োগ সম্পন্ন করার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর।

রোববার (২৬ জুলাই) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বিএসইসি।

কমিশনের নির্দেশনায় বলা হয়, করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮-এর শর্ত অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। এর আগে কমিশনের বিভিন্ন প্রজ্ঞাপন ও নির্দেশনার আলোকে এ নিয়োগের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ সিদ্ধান্তে কমিশন ওই সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে। একই সঙ্গে কমিশনের এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের কাছে দ্রুত পৌঁছে দিতে দেশের স্টক এক্সচেঞ্জগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিএসইসির এ সিদ্ধান্তের ফলে যেসব তালিকাভুক্ত কোম্পানি এখনো পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করতে পারেনি, তারা নতুন নির্ধারিত সময়সীমার মধ্যে এ শর্ত পরিপালনের সুযোগ পাবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।